নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার খালিয়াজুরী ও দুর্গাপুরে গতকাল শুক্রবার নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তারা হচ্ছেন- নেত্রকোনার পাশর্^বর্তী সুনামগঞ্জের শাল্লা উপজেলার মামুদনগর গ্রামের হীরালাল সরকারের মেয়ে জয়ন্তী সরকার(৩০) ও নেত্রকোনার দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামের আতিকুর রহমানের ছেলে মো. শাওন (১২)।

জানা গেছে, নেত্রকোনার পাশর্^বর্তী সুনামগঞ্জের মামুদনগর গ্রামের জয়ন্তী বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের সুরমা নদীতে গোসল করতে নেমে ¯্রােতের পানিতে তলিয়ে যান। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর নেত্রকোনার খালিয়াজুরীর কল্যাণপুর মসজিদ সংলগ্ন এলাকায় শুক্রবার দুপুরে নদীর ভাটির দিকে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে স্বজনরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে নেত্রকোনার দুর্গাপুরের গুজিরকোনা গ্রামের শাওন গতকাল শুক্রবার দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। অনেক্ষন সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজতে শুরু করে। অনেক খোঁজাখুজির পর পুকুর পাড়ে তার কাপড় পড়ে থাকতে দেখে। পরে পুকুরে মাছ ধরার জাল ফেলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন ও দুর্গাপুর থানার ওসি মো. কামরুল হাসান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে তাদের লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।