নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় হাজতিদেরকে বই পড়ার মাধ্যমে জীবন-মান আলোকিত করতে ‘বই কর্নার’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার তাঁর নিজ উদ্যোগে হাজতিদের জন্য থানায় উক্ত বই কর্তার এর শুভ উদ্বোধন করেন। স্বল্প সময়ের হাজতিরা বিভিন্ন দুশ্চিন্তায় যাতে না পড়ে, সেজন্য মূল্যবান সময়টুকু বই পড়ার মাধ্যমে কাটিয়ে নিজেকে সমাজে ভালোভাবে গড়ে তুলার উৎসাহ যোগাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান ইউএনও সারমিনা সাত্তার। তিনি আরও বলেন, একমাত্র বই মানুষের জীবনকে আলোকিত করতে পারে, বইয়ের একটি ভালো বাক্যই বদলে দিতে পারে একটি জীবন। এখানে ধর্মীয় গ্রন্থসহ বিভিন্ন ধরেন শিক্ষনীয় বই রয়েছে। আশা করি এটি তাদের জীবনে কিছুটা হলেও কাজে লাগবে। উক্ত বই কর্তারের উদ্বোধনের সময় নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও সূধীজন উপস্থিত ছিলেন।