চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে মানবপাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ে রেফারেল পাথওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রূপান্তরের আশ্বাস প্রকল্পের আওতায় চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান আরা মাহমুদা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রধান শিক্ষক কামাল আহমেদ বিশ^াস প্রমুখ।

বিনামূল্যে সার ও বীজ

সিংড়া (নাটোর) : নাটোরের সিংড়ায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১/ ২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৭৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট, উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি হলরুমে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান প্রমুখ। উল্লেখ্য, ২৬০ জন পাটচাষীকে ১ কেজি করে বীজ ও ১০ কেজি করে সার এবং ২৫০০ জন ধানচাষিকে ৫ কেজি করে আউশ ধানের বীজ ও ২০ কেজি করে সার দেওয়া হয়।

বীজ ও সার বিতরণ

কুমিল্লার মুরাদনগরে ৭ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় ওই বীজ ও সার বিতরণ করা হয়। সোমবার(২১ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে ওই বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুর রহমান।

উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে ৩০/৩২ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা, প্রণোদনাপ্রপ্ত কৃষকগণ উপস্থিত ছিলেন। প্রতি কৃষক ৫ কেজি উফসি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন।

সাংবাদিক সম্মেলন

পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জে ফেসবুক ও ইউটিউবে অপপ্রচার চালানোর প্রতিবাদে এবং নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে দেবীগঞ্জ সদর ইউনিয়নের উপেনচৌকি ভাজনী আশ্রয়ন প্রকল্প এলাকায় এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেবীগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্য নুরুজ্জামান।

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইনসাফ

কুমিল্লা অফিস : কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের জাঙ্গালিয়া (শাকতলা) গ্রামে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকা-ের ক্ষতিগ্রস্ত আবু ইউসুফ ও এরশাদের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যায়। শনিবার বিকাল ৪টায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয় কুমিল্লার স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স প্রাঃ লিমিটেড।

এসয় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আক্তার হোসেন, এবং নির্বাহী পরিচালক অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান সরকারের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পাঁচ ভান টিন ও আনুষঙ্গিক মালামালসহ প্রায় ৪৩,০০০ টাকার সহায়তা প্রদান করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ১ নং কালির বাজার ইউনিয়নের সেক্রেটারি মাস্টার রুহুল আমীন, তামিরুল উম্মাহ মাদ্রাসা (ফেনুয়া শাখা)-র ইনচার্জ মাওলানা শিহাব উদ্দিন, স্থানীয় জামায়াত নেতা করিম কাজি, যুববিভাগের সভাপতি আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় জনগণ এবং নেতৃবৃন্দ এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স প্রাঃ লিঃ-কে ধন্যবাদ জানান।