ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ধামরাইয়ে অটো রিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। জানাগেছে, রবিবার সন্ধ্যা ৭ টার দিকে ধামরাই উপজেলা পরিষদের নতুন ভবনের ৪থ তলায় ছোট বাচ্চারা খেলাধুলা করার সময় তারা একটা লাশ দেখতে পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন চলে এসে পুলিশ কে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

নিহতের স্ত্রী বলেন, আমার স্বামী সকালে অটো রিকশা নিয়ে কাজে বের হয়। পরে রাতে খবর পাই ধামরাই উপজেলা পরিষদের নতুন ভবনে তার লাশ পাওয়া গেছে। নিহত মোহাম্মদ আলী পালোয়ান সানোড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামের মো: খোরশেদ আলীর ছেলে।

এব্যাপারে ধামরাই থানার অফিসার্স ইনচার্জ ওসি মনিরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে।লাশের শরীরে ধারালো অস্ত্রের কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হত্যাকান্ড ঘটতে পারে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।