মাদারীপুর সংবাদদাতা: গৃহবধু নাম কলি আক্তার (২২)। মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামের সালাম খা’র মেয়ে সে।ওই গ্রামের মৃত রকমান মাতুব্বরর ছেলে কাতার প্রবাসী আসলাম মাতুব্বরের (৩১) সাথে বিয়ে হয় কলি আক্তারের ।বিয়ের পর তাদের সংসারে একটি পুত্র সন্তানের জন্ম হয় নাম আইয়ান।পুত্রের বয়স ২ বছর। এদিকে পারিবারিক কলহের জেরে দেড় মাস আগে আসলামের সাথে কলির বিবাহবিচ্ছেদ হয়। এরপর কলি সন্তান নিয়ে বাবার চলে আসে কলি।গত শুক্রবার দুপুরে কলির সাথে পারিবারিকভাবে আবার বিয়ে হয় প্রতিবেশি মন্নান খার ছেলে আলী খা’র (৩০) সাথে।তখনই বাধ সাধে পুর্বের স্বামী ও তার পরিবার । পুর্বের সংসারের ২বছরের পুত্র আইয়ানকে বেআইনীভাবে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আসলামের পরিবার এবং এক পর্যায়ে শনিবার সকালে আসলামের পরিবারের সদস্যরা কলির কোল থেকে তার আড়াই বছরের পুত্র আইয়ানকে ছিনিয়ে নেয়।
কলির ২য় বিয়ের ২৪ ঘন্টা না যেতেই নারীছেড়াধন নাবালক শিশুপুত্র আইয়ানকে পুর্বের স্বামীর সংসারের ২বছরের পুত্র সন্তান ছিনিয়ে নেয়ার ঘটনায় গলায় ফাঁস নিয়ে পৃথিবী থেকে বিদায় নিলো গৃহবধু কলি আক্তার। এ মর্মর্ষ্পশী ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আইনজ্ঞরা বলেছেন নাবালক শিশুপুত্রকে নির্ধারিত সময়ের আগে জোরপুর্বক পিতার হেফাজতে নেয়া সম্পুর্ন বেআইনী যার জের ধরে মায়ের আত্বহত্যা।