আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির লক্ষীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (৭৫) গত সোমবার পবিত্র ঈদুল ভিতরের দিন ভোর ৪টায় নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে চার মেয়ে নাতিনাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেলেন। ওই দিন বাদ জোহর মরহুর বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া পর তার নামাযে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমনা আফরেজ, ওসি এসএম মোস্তাফিজুর রহমান, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, আবু তাহেরসহ নেতৃবর্গ।

মন্দিরে হরিবাসর শুরু : বগুড়ার আদমদীঘির কেন্দ্রীয় কালি মন্দিরে ষোল প্রহর ব্যাপী হরিবাসর শুরু হয়েছে। গত বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় আদমদীঘির তালসন কেন্দ্রীয় কালিবাড়ী মন্দির প্রাঙ্গনে শ্রীমদ্ভাগবত গীতাপাঠ অন্তে মঙ্গলঘাট স্থাপন ও শুভ অধিবাসের মধ্য দিয়ে এই শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলারস কীর্তন হরিবাসর শুরু হয়েছে।

হরিবাসর উদযাপন কমিটির সভাপতি শিবেশ কুমার মৈত্র ঈদল জানান, সকল ভক্তবৃন্দের সহযোগিতায় এই লীলা কীর্তন অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করবেন ভারতের কলকাতা থেকে আগত নিতাই গৌর সম্প্রদায়ের, সৌমেন দাস গোস্বামী, ব্রজ বালক সম্প্রদায়ের অমুল কৃষ্ণ দাস, নীলফামারির প্রেমভক্তি সম্প্রদায়ের শ্রীমতি মাধবী কৃষ্ণ দাসী, বগুড়ার দুপচাঁচিয়ার শ্রীশ্রী ভক্ত চরণাশ্রীত সম্প্রদায়ের শ্রীমতি স্বপ্না রানী সরকার, আদমদীঘির স্বাগতিক দল বাবু নরেশ চন্দ্র পাল। তিনি হিন্দু সম্প্রদায়ের সকল ভক্তবৃন্দকে অংশগ্রহণের নিমন্ত্রণ জানান।