দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পৌরসদরে ৩নং ওয়ার্ডে হাসানপুর গ্রামে বায়তুল নূর জামে মসজিদে টানা ষাট (৬০) দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় ২৯জন শিশুকে পুরস্কার দিলো ছাত্র শিবির দাউদকান্দি উপজেলা শাখা। বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলার উত্তর হাসানপুর বাইতুন নূর জামে মসজিদে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে আব্দুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা আবুবকর সিদ্দিক,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কলেজ সভাপতি কমরেড রুবেল, কবি হোসাইন মোহাম্মদ দিদার, সাংবাদিক শরীফ প্রধান,জসীম উদ্দিন মাহবুব, আবু সাঈদ জান সহ আরো অনেক স্থানীয় মুসল্লী।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করার জন্য প্রধান ভূমিকায় ছিলেন ইসলামি ছাত্রশিবির এর সাথী মোহাম্মদ শাইজুদ্দিন।