কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাইম কে শনিবার রাত ১২ টার দিকে কটিয়াদী থানার সামনে থেকে পুলিশ গ্রেফতার করেছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত নাইমকে রাতেই কিশোরগঞ্জ সদর থানায় ছাত্র-জনতার উপর নাশকতার একটি মামলার আসামী হিসেবে প্রেরণ করে কটিয়াদী থানা পুলিশ। গত উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। সে কটিয়াদী উপজেলা রক্তদান সমিতির সমন্বয়ক হিসাবে পরিচিত ছিলেন।