আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে জুমাবার বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ফেনী শহর শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ফেডারেশনের শহর শাখার সভাপতি হাসান আল মাহমুদের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ফেডারেশনের জেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতি আবদুল হান্নান ও প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের জেলা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ফারুক আহমদ ভূঞা আযাদ।

এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, জেলা সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল মতিন ভূঞা, জেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ ওমর ফারুক ও সদর উপজেলা সভাপতি খোন্দকার আবদুল হান্নান।

খোন্দকার আবদুল হান্নানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, শ্রমিক নেতা এমরান হোসেন, ওসমান গনি আরিফ। উল্লখ্য এদিন ফেডারেশনের উদ্যোগে জেলার প্রতিটি ইউনিয়নে সমাবেশশ্রমিক সমাবেশ হয়।

এছাড়া শ্রমিকদের মাঝে খাদ্য বিতরন, মেডিকেল ক্যাম্প, শ্রমিক সন্তানদের মাঝে শিক্ষা উপকরন বিতরন, রেলী ইত্যাদি নানা কর্মসূচী পালন করা হয়।

প্রধান অতিথি মুফতি আবদুল হান্নান শ্রমজীবী মেহনতি সার্বিক নিরাপত্বা সহ শ্রমিক কল্যান ফেডারেশনের ৩১ দফা দাবী অনতিবিলম্বে মেনে নেয়ার জোর দাবী জানান। তিনি বলেন, ন্যায় ভিত্তিক শ্রমনীতি প্রনয়ন, ন্যুনতম জাতীয় মুজুরী ঘোষনা, সরকারী বেসরকারী মুজুরী বৈষম্য কমানো সহ রাষ্ট্র পরিচালনায় শ্রমিকদের অংশদারিত্ব বৃদ্ধির দাবী জানান।