কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাটিকামারার একট গুরুত্বপূর্ণ সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমারখালী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ আতিকুর রহমান সবুজ।

এসময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সড়কটির বেহাল অবস্থার বিষয়ে খোঁজখবর নেন তিনি।

জনসাধারণের দুর্ভোগ লাঘবে তাৎক্ষণিক প্রাথমিক সংস্কার কাজের উদ্যোগ গ্রহণ নেন এবং দ্রুত চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা করেন।

এ ব‍্যাপারে আতিকুর রহমান সবুজ বলেন, "জনগণের ভোগান্তি কমানোই আমার প্রথম অগ্রাধিকার। মানুষের যাতায়াতে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে লক্ষ্যে প্রাথমিকভাবে রাস্তার সংস্কারের ব্যবস্থা করা হয়েছে। স্থায়ী সমাধানের জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।"

স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্যোগ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং রাস্তার স্থায়ী সংস্কারের দাবিও জানান।