কুষ্টিয়ায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। কর্মসূচীর মধ্যে রয়েছে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম চত্বরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।

এ সময় জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার জসীম উদ্দীন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব জাকির হোসেন সরকার, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ সহ রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। একই সঙ্গে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএনপি ও জামপায়াতের নেতৃবৃ৯ন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

এছাড়া বাদ যোহর/সুবিধাজনক সময়ে জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এছাড়াও সুবিধাজনক সময়ে জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

অপরদিকে কুষ্টিয়া শহরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কুষ্টিয়া পৌরসভা চত্ত্বরে এ সমাবেশে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

এছাড়া ফজরের নামাজ শেষে সদর উপজেলার দহকুলায় শহিদ উসামার কবর জিয়ারত করেন ইসলামী আন্দোলনের কুষ্টিয়া জেলার নেতাকর্মীরা। পরে মাদ্রাসার তালিবদের নিয়ে জুলাই শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া ও জিয়ারতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কুষ্টিয়া জেলা সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ্ আখন্দ, সেক্রেটারী জিএম তৌহিদ আনোয়ার, ইসলামী ছাত্র আন্দোলন আলামপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহীদ উসামার সম্মানিত পিতা মোঃ জয়নাল আবেদীন সহ দলটির নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।