নাটোরে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার সকালে নাটোর শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জাতীয় চাতাল শ্রমিক ইউনিয়ন। নাটোর স্বাধীনতা চত্বর সামনে থেকে সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসা মোড়ে গিয়ে শ্রমিক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় চাতাল শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড. মাওলানা মোঃ জিয়াউল হক।

আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা সভাপতি আবু রায়হান, নাটোর জেলা চাতাল শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়াউল হক ১০ দফা দাবি তুলে ধতে বলেন, শ্রমনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন অনিবার্য। তাই ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য সকল প্রকার শ্রমিকের নিয়োগপত্র দিতে হবে। শ্রমিকদের রেশনিং এর ব্যবস্থা করতে হবে। হাসপাতালে সংরক্ষিত বেডের ব্যবস্থা করতে হবে। মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন ৬ মাস দুটি বেতনসহ ঘোষণা করা, ডে-কেয়ার সেন্টার ও বেস্ট ফিডিং কর্ণার স্থাপন করতে হবে । শ্রমিকদের সন্তানদের লেখাপড়া ফ্রি-করে দিতে হবে। রোডে পুলিশি হয়রানি বন্দ করা, ট্রেড ইউনিয়ন রেজিঃ ও রিটার্ন দাখিল পদ্দতি সহজ করা, শ্রমিকদের উপর থেকে সকল প্রকার চাঁদাবাজি বন্দ করা, নাটোরে কলকারখানা অধিদপ্তরের অফিস স্থাপন করা শ্রমিকদের চিকিৎসার জন্য শ্রমকল্যাণ কেন্দ্র স্থাপন ও নামাজের ব্যবস্থা করা গেলেই ইসলামী শ্রম নিতে বাস্তবায়ন হবে।