গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : “চলুন সুশিক্ষার সন্ধানে, দেশের কল্যাণে” শ্লোগানকে সামনে রেখে মৃধাপাড়া হাইস্কুলের গৌরবময় ৩০ বছর পূর্তি উৎসব ও সম্মানিত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০টায় উপজেলার পার্বতীপুর ইউনিয়নের মৃধাপাড়া হাইস্কুলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মৃধাপাড়া হাইস্কুল স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি নুরুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মুঃ হবিবুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, বুয়েটের সাবেক ভিপি আহসান উল্লাহ হল ইঞ্জিনিয়ার মুঃ ইমদাদুল হক মাসুদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। বক্তব্য রাখেন, কসবা (নাচোল) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, মৃধাপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ সালাম, বিদায়ী শিক্ষক রফিকুল ইসলাম, ঢাকার মনট্রিমস লিমিটেডের ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং রেজাউল ইসলাম, রাধানগর এ এন সি উচ্চ বিদ্যালয় সহঃ প্রধান শিক্ষক আসাদুজ্জামান, শিক্ষক আঃ করিম প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।