নবাবগঞ্জ উপজেলা (ঢাকা) সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জ ও সিরাজদিখান উপজেলা সিমান্তবর্তী ধলেশ্বরী নদীতে অশ্লীল নৃত্য ও দেশীয় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির অভিযোগে ডেঞ্জার গ্রুপের ১৫ সদস্যের একটি দলকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের একটি দল।
বুধবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। প্রথমে নবাবগঞ্জ কেরানীগঞ্জ সড়কের তুলশিখালী ব্রিজের নিচ থেকে ১৩ জনকে গ্রেফতার করা হয় পরে নবাবগঞ্জের দৌলতপুর গ্রাম থেকে আরো দুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে অর্ধ শতাধিক দেশীয় অস্ত্র রামদা হকিষ্টিক চাইনিজ কুড়াল ও পাইপ গান উদ্ধার করা হয়। আটকৃতদের মধ্যে হাসেম (২৭) মোহাম্মদ শেখ (১৯) সোহাগ মোল্লা আরাফাত (১৫) মাহীন (১৬) উল্লেখযোগ্য।
এর আগে ঈদের আগেরদিন থেকে নদীতে ট্রলার যোগে তুলিয় খালী নদীর ব্রিজের আশেপাশে অশ্লীল নৃত্য ও উচ্চ স্বরে অশ্লীল গান বাড়িতে উলংগ নৃত্য ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে।