কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা: লালমনিরহাটের কালীগঞ্জে একই ঘরে গরু এবং ব্যাটারি চালিত অটোরিকশা চার্জে দেওয়া থাকে। চার্জে দেওয়া অটোরিকশায় বিদ্যুৎস্পষ্ট হন পালিত গরু। গরুর ছটপট দেখতে পেয়ে গরুকে বাঁচাতে গিয়ে ছেলে বিদ্যুৎস্পষ্ট হন। মা কমলা বেওয়া বাড়িতে থাকা ছেলেকে দেখতে না খোঁজাখুজি শরু করেন। পরে ছেলেকে গোয়াল ঘরে গরুর ওপরে পরে থাকা দেখতে পেয়ে ছেলের শরীর নেড়ে ডাকাডাকি শুরু করলে তিনিও বিদ্যুৎস্পষ্ট হয়ে একই সঙ্গে গরু এবং মা-ছেলের মৃত্যু হয়।

শনিবার (১৭মে) সকাল ন’টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন ওই এলাকার মৃত তৈয়ব আলীর স্ত্রী কমলা বেওয়া (৫০) ও তার ছেলে জামাল হোসেন (৩০)।