জুলাই গণঅভ্যুত্থানে সিরাজগঞ্জের রায়গঞ্জে জুলাই বিপ্লবে আহত ও নিহতদের মাঝে আর্থিক অনুদানের চেক এবং শহীদ পরিবারের মাঝে সঞ্চয় পত্র বিতরণ করা হয়েছে।

সম্প্রতি উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির শহীদ পরিবারের সদস্য ও আহতদের হাতে এ চেক এবং সঞ্চয় পত্র তুলে দেন। এ সময় রায়গঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মো. আবুল কালাম বিশ্বাস, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভপ্রতি মো. আব্দুর রাজ্জাক রানা, সাংবাদিক গোলাম মুক্তাদির, উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহবায়ক সাইমুজ্জামান শ্রাবণ, সদস্য সচিব শেখ রিয়াদ, মুখপাত্র ইশরাত জাহান এশা ও আহত ব্যক্তিগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলার ৪৫ জন আহতদের জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ৪৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। সেই সাথে জুলাই গণঅভ্যুত্থানে ২জন শহিদ পরিবারের মাঝে ১জন শহীদ পরিবারের মা ও স্ত্রীকে ৫ লক্ষ টাকা করে মোট ১০ লাখ টাকার সঞ্চয় পত্র বিতরণ করা হয়।