বরিশাল অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা আবুল হাসানাত মো নুরুল্লাহ সাহেবের সহ ধর্মীনি ও জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারের বড় বোন জামায়াতে ইসলামী বরিশাল জেলার মহিলা বিভাগের কর্মপরিষদ ও শূরা সদস্য মোসাঃ জাকিয়া বেগম রবিবার বেলা ১২.৩০ মিনিটের সময় ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)।

মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বরিশাল মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বরিশাল জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার, নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান ও ড মাহফুজুর রহমান মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল সেক্রেটারি অধ্যাপক মাওলানা মতিউর রহমান জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, জেলা মহিলা বিভাগের সেক্রেটারী মমতাজ বেগম ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি মো রিয়াজুল ইসলাম সেক্রেটারি হাসান নাঈম বরিশাল জেলা সভাপতি আকবর আলী সেক্রেটারি সাইদ আহম্মদ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।