বিশ্বনন্দিত ইসলামী স্কলার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (র.)-এর তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের শহর শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন।

আলোচনা সভায় বক্তারা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (র.)-এর ইসলামী দাওয়াত, তাফসির ও দ্বীনি খেদমতের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর জীবনের কর্ম ও অবদানের স্মৃতিচারণ করেন।

আলোচনা সভা শেষে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (র.)-এর রুহের মাগফিরাত ও সর্বোচ্চ মর্যাদা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় আয়োজক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের মুসল্লিরা উপস্থিত ছিলেন।