শ্রীবরদী সংবাদদাতা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শ্রীবরদী পৌর শাখার উদ্যোগে গত ২৮ মার্চ শনিবার পৌর শিবিরের সভাপতি মো. বরাতের সভাপতিত্বে শ্রীবরদী এ পি পি আই মিলনায়তনে মাহে রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীবরদী উপজেলা আমীর মো. আজহারুল ইসলাম মিস্টার।

প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও কলাবাগান পশ্চিম জামায়াতের সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক।

বিশেষ অতিথি ছিলেন শ্রীবরদী পৌর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য ও হাতিরঝিল থানা পশ্চিম জামায়াতের সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদ, পৌর আমীর মাওলানা তাহেরুল ইসলাম। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুফতি মোশারফ হোসাইন, আবদুল বারী, নকলা উপজেলা শিবির সভাপতি নূর হোসাইন, কামাল হোসাইন, মনিরুল ইসলাম। ইফতার মাহফিলে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।