ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বাস্তবায়ন ও অবহিতকরণ বিষয়ক এক সেমিনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম খালিদ হোসেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ষষ্টি চন্দ্র রায়,ঝিনাইদহ জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ কবীর এবং ক্যাব ঝিনাইদহ জেলা সভাপতি আমিনুর রহমান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের সেমিনারে ডিজিটাল প্লাটফর্মে মূল প্রবন্ধ উপস্থ্পন করেন।

প্রধান অতিথি আব্দুল আওয়াল বলেন, আমারা সকলেই যে কোন ভাবেই হোক একজন ভোক্তা। আর ভোক্তা হিসেবে সব সময় অধিকার আদায় করে নিতে হয়। তিনি বলেন, শিক্ষিত হওয়া ছাড়া কোন উপায় নেই এ জন্য আমাদের জানা এবং বোঝার জন্য শিক্ষিত হতেই হবে। তিনি বলেন আইনের ভেতরে থেকেই সকলকে সচেতন করে তুলতে হবে। তিনি দ্রব্য মূল্য, মোড়কজাত পণ্য,খাদ্যে ভেজাল,উৎপাদন,বিপনন, এবং ভোক্তা পর্যায়ে পৌছানোকে শৃংখলার মধ্যে নিয়ে আসার আহব্বান জানান।

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভেসে উঠল নিখোঁজ নাবিকের লাশ

চট্টগ্রাম ব্যুরো : জাহাজ থেকে পা পিছলে পড়ে কর্ণফুলী নদীতে নিখোঁজ নাবিক দুলাল মিয়ার (৫০) লাশ প্রায় ৪০ ঘণ্টা পর ভেসে উঠেছে। গত সোমবার দুপুর ২টার দিকে নদীর বাকলিয়া থানাধীন মন্দির ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত উদ্ধার হওয়া নাবিক নাম দুলাল মিয়া নোয়াখালী জেলার চরজব্বারের আবদুর রবের ছেলে। তিনি মাছ ধরার জাহাজ এফভি পারটেক্স-১ এ কর্মরত ছিলেন। সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ বলেন, বাকলিয়া থানাধীন মন্দির ঘাট এলাকায় লাশটি ভেসে ওঠলে স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শনিবার রাত ১০টার দিকে কর্ণফুলী ইছানগর বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এক নম্বর জেটি থেকে এফভি পারটেক্স১ জাহাজে ওঠার সময় পা পিছলে পড়ে নিখোঁজ হন নাবিক দুলাল মিয়া।