বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস বিভাগের আয়োজনে বুধবার জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এর কবিতা আবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাতীয় সদর দপ্তরের শামস্ হলে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ হাইওয়ে পুলিশের সহকারি ডিআইজি ও বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস এ্যাডাক কমিটির প্রোগ্রাম কর্মকর্তা ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ও বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস এ্যাডাক কমিটির (সংগঠন, গবেষণা ও মূল্যায়ন) সদস্য ড.খ,ম কবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস স্পেশাল ইভেন্টস এ্যাডাক কমিটির সদস্য মেহনাজ খাতুন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, অভিভাবক বৃন্দ ও বাংলাদেশ স্কাউটসের গন। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা হেডঃ পাইঃ মাঃ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী পুষ্পিতা মন্ডল।