বাগমারা (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের হাটমাধনগর বাজারে জোঁকা বিলে মাছচাষ করে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিবাদ করেছে বিল কমিটি। এতে সভাপতিত্ব করেন এফাজুল রহমান। সভায় বিগত আ’লীগ সরকারের আমলে দলের প্রভাব খাটিয়ে আগের গঠিত কমিটির সহসভাপতি জোনাব আলীসহ ৬ জন সদস্য নানা অনিয়ম করে ১ কোটি টাকা লোপাট করেছেন বলে দাবি করা হয়। সভায় পূর্বের কমিটিসহ সভাপতিসহ অনিয়মের সাথে জড়িত ৬ জনকে অবঞ্ছিত ও তাদের পদ বাতিল করে নতুন কমিটির ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া আত্মসাতের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও অর্থ আদায়ের ব্যবস্থা নিতে নতুন কমিটির প্রতি দায়িত্ব দেয়া হয়। সভায় বক্তৃতা করেন বিল কমিটির সদস্য আবুল কালম, নওসাদ আলী, তিনভাই মৎস্য আড়তের মালিক ঝুন্টু মিঞা, আব্দুস সামাদ, ইসহাক আলী, সাহার আলী, মমতাজ আলী, অধ্যাপক আব্দুস সালাম প্রমুখ।