শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুথানে ৬ শহীদ পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে নগর অর্থ তুলে দিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামী দল। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। শনিবার (২৯ মার্চ) জামায়াত অফিস মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর ও এমপি প্রার্থী ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় ৬টি শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিটি শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ উপহার তুলে দেন প্রধান অতিথি।