দেবীগঞ্জ থেকে ঘুরে বোদা (পঞ্চগড়) সংবাদদাতা: পঞ্চগড়ের বোদায় ডেভিল হান্ট অভিযান চালিয়ে চন্দনবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তার নিজ বাড়ী চন্দনবাড়ী ইউনিয়নের শিকারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া গ্রহন শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে মাদক সহ বিভিন্ন বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে দেবীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দেবীডুবা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুপম রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ডী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অনুপম দেবীডুবা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের অনন্ত রায়ের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলায় অনুপমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।