ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের টিআর প্রকল্পের আওতায় মসজিদ ও কবরস্থান সংস্কারের কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বাস্তবে ওই মসজিদ ও কবরস্থানে টিআর প্রকল্পের কোন টাকায় খরচ করা হয়নি। গ্রামবাসীর টাকায় মসজিদ ও করবস্থান সংস্কারের পর গ্রামবাসী জানতে পারেন টিআর প্রকল্প বরাদ্ধ ছিল মসজিদ ও কবরস্থানে জন্য। স্থানীয় ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম কাজ না করেই ওই টাকা আত্মসাৎ করেছেন বলে মুসল্লি ও এলাকাবাসী দাবী করেছেন। তবে শফিকুল ইসলাম বলেন ২লাখ ৫০ হাজার টাকা বরাদ্ধ পেয়েছি এই টাকার কাজ করছি। এ নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

অভিযোগে জানাগেছে,ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরি দূর্গাপুর মধ্যপাড়া কবরস্থানের মাটি ভরাট ও সংস্কার প্রকল্পে ২লাখ ৫০ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়। স্থানীয় ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম টিআর প্রকল্পের ওই টাকার কথা কাউকে না জানিয়ে নিজের মতো করে কমিটি করে টাকা উত্তোলন করে নেন। প্রকল্পের জন্য টাকা বরাদ্ধ আছে এ কথা স্থানীয় কেউ জানতেন না। এ কথা ফাঁস হওয়ার পর ওই মেম্বার বলছেন তিনি টাকা দিয়ে কাজ করেছেন। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। টিআরের টাকায় কোন কাজ না করেই ওই টাকা মেম্বার আত্মসাৎ করেছেন বলে মুসল্লি ও এলাকাবাসী দাবী করেছেন।

স্থানীয় নজরুল ইসলাম জানান আমরা এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তুলে কবরস্থানের মাটি ভরাট করেছি সরকারি কোন বরাদ্ধ পায়নি। অপরদিকে অলহরি দূর্গাপুর কেন্দ্রীয় জামে মসজিদ সংস্কারের জন্য টিআর প্রকল্পের ২লাখ ৫০ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়। বরাদ্ধকৃত টাকার কোন কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ৫নং ওয়ার্ডেও ইউপি সদস্য আরকরাম হোসেনের বিরুদ্ধে। স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী মিলে চাঁদা উঠিয়ে মসজিদের বাউন্ডারী ও গেইট নির্মাণের কাজ করেছেন।

মসজিদ কমিটির সভাপতি তাজুল ইসলাম জানান সরকারী বরাদ্ধের বিষয়ে আমার জানা নেই। আমরা মুসল্লি ও এলাকাবাসী মিলে চাঁদা উঠিয়ে মসজিদের বাউন্ডারী ও গেইট নির্মাণের কাজ করেছি। এখানে সরকারী কোন টাকা নেই। মসজিদের ইমাম মাওলানা সাঈদ আহমেদ জানান শুক্রবার জুম্মার দিন স্থানীয় ইউপি সদস্য আকরাম হোসেন আমাদের জানান মসজিদের রাস্তার জন্য ৫০ হাজার টাকা বরাদ্ধ পেয়েছি এই টাকা দিয়ে মসজিদের উন্নয়ন কাজ করা হবে।

৫নং ওয়ার্ডেও ইউপি সদস্য আরকরাম হোসেন জানান,তিনি ২লাখ ৫০ হাজার টাকার উন্নয়ন কাজ করেছেন।

এ বিষয়ে মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডলের কাছে মোবাইলে জানতে চাইলে তিনি বলেন আমি অসুস্থ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহর কাছে দায়িত্ব দিয়েছি।

ত্রিশাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহর কাছে টাকা আত্বসাতের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন প্রকল্পের বরাদ্ধ নিয়েছে কাজ করবে আরও কিছু টাকা বাকী আছে।