আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও বিবাদমান সম্পত্তিতে জোড়পুর্বক বিল্ডিং নির্মানের জন্য বেইজ খনন কাজ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দেলুঞ্জা মধ্যপাড়া গ্রামে নুর ইসলাম বাদি হয়ে প্রতিপক্ষ ফেরদৌস প্রামাণিকসহ ৬জনের বিরুদ্ধে আদমদীঘ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির দেলুঞ্জা মধ্যপাড়ায় পৈত্রিক সূত্রে দেলুঞ্জার মৌজায় মোট ১.৭২ একর সম্পত্তি ওয়ারিশ সূত্রে কে কত টুকু সম্পতি প্রাপ্ত তা নিয়ে সম্প্রতি বগুড়ার আদমদীঘি থানার সহকারি জজ আদালতে ফেরদৌস প্রামাণিক দিং বাদি হয়ে একটি বন্টন মামলা দায়ের করেন যা চলমান রয়েছে। আদালত মামলাটি নিস্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞার আদেশ দেন।

এদিকে গত ২০ এপ্রিল সম্পত্তির অংশিদার নুর ইসলামগন বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা বিবাদমান উল্লেখিত সম্পত্তির মধ্যে হাল ৫৪৯ দাগে জনৈকা মনজুয়ারা বেগম বিল্ডিং নির্মানের জন্য মাটি খনন করে বেইজ কাজ শুরু করেন। এ ঘটনায় নুর ইসলাম প্রমানিক আদমদীঘি থানায় মনজুয়ারাসহ ৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রতিপক্ষগনকে আদালতের আদেশ অমান্য করে মাটি কেটে বেইজ খনন কাজ করা বন্ধ করেন। প্রতিপক্ষ মনজুয়ারা বেগম জানায়, মাটি কেটে বেইজ খনন কাজ করা কালে পুলিশ নিষেধ করায় তা বন্ধ রাখা হয়েছে। অভিযোগকারি নুর ইসলাম প্রামানিক জানায়, আদালতে একটি বন্টননামা মামলা চলমান রয়েছে।

তা উপেক্ষা করে প্রতিপক্ষরা বিবাদমান সম্পত্তিতে বেইজ ঢালায় করার চেষ্টা করছে। ঘটনা তদন্তকারি থানার উপ পরিদর্শক বাবুল আক্তার জানায়, বাদির আণিত ও আদালতের মামলা থাকায় বিবাবমান সম্পত্তিতে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য উভয়পক্ষকে পরামর্শ দেয়া হয়েছে।