রংপুর অফিস : ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবি রংপুর জেলা শাখার উদ্যোগে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর গোমস্ত পাড়ার একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এফডিইবি রংপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রমজান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সাত্তার শাহ্। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এফডিইবি রংপুর মহানগর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু আনোয়ার, মহানগর সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান আরিফ, কোষাধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম, জেলা সহ-সভাপতি প্রকৌশলী মোহাম্মদ শেখ এনামুল হক, জেলা সেক্রেটারি প্রকৌশলী মোহাম্মদ মামুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে এফডিইবির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সাত্তার শাহ্ বলেন, মাহে রমযানের শিক্ষা এবং চেতনাকে ধারণ করে প্রকৌশলীদের দেশ গড়ার অনন্য কারিগর হিসেবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, এদেশে সম্পদ এবং দক্ষ জনশক্তি প্রচুর রয়েছে। সততা এবং নিষ্ঠার সাথে তা জাতি গঠনে ব্যবহার করা হলে দেশ সমৃদ্ধ হবে। তিনি আরও বলেন, আমাদের চাকরির পেছনে না ছুটে প্রত্যেকে সফল উদ্যোক্ত হিসেবে এগিয়ে আসতে হবে। ইতোমধ্যে এ প্রক্রিয়ায় অনেকে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা কর্তৃক রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য রাজবাড়ী জেলা শাখার আমীর এ্যাড. নুরুল ইসলাম।
রাজবাড়ী জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আলীমুজ্জামান এর সঞ্চালনায় স্থানীয় রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মাহফিলে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমীর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা সাইয়েদ আহাম্মদ খান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রাজবাড়ী বার এর সাবেক জি পি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: মোঃ আঃ গফুর, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ইলিয়াস আলী মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম জাহিদ, মাওলানা মোফাজ্জল হোসাইন, গণঅধিকার পরিষদের জেলা আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহঃ অধ্যাপক ডাঃ ইউনুস আলী মোল্লা, জামায়াতের জেলা শাখার নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ হারুন অর রশীদ, জেলা কর্মপরিষদ সদস্য ও পৌর আমীর ডাঃ হাফিজুর রহমানসহ অনেকে।
বেগমগঞ্জ (নোয়াখালী)
নোয়াখালীতে রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর ও বেগমগঞ্জ উপজেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সের স্টেক ভ্যালি রেস্টুরেন্টে বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, এলডিপি, খেলাফত মজলিস (একাংশ), গণঅধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে এই ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।
প্রধান বক্তার বক্তব্যসহ দোয়া মুনাজাত পরিচালনা করেন নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য মাওলানা আলাউদ্দিন।
চৌমুহনী শহর জামায়াতে ইসলামীর আমীর মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও শহর জামায়াতের সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমানের সার্বিক নির্দেশনা ও কর্মপরিষদ সদস্য মোফাখখের হোসাইন নাসিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট আবদুর রহিম। বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু জায়েদ, নায়েবে আমীর মোবাশ্বের হোসেন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ নুর উদ্দিন, মাওলানা ফখরুদ্দিন।
বিরামপুর (দিনাজপুর)
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উদ্যোগে কেশবপুর গ্রামে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর বাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক। অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফ, উপজেলা রাজনৈতিক ও প্রশাসনিক সেক্রেটারি আবুল বাসার, ডাঃ আশিক বিল্লাহ, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মাগরীব বিন আফাজ, মাওলানা নুর আলম ও হাফেজ ওলি উল্লাহ প্রমুখ।
সিলেট
নিরাপদ সড়ক চাই নিসচা সিলেট মহানগর শাখার উদ্যোগে পবিত্র রমযান মাসে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) নগরীর বন্দরবাজার কালেক্টর মসজিদের সামনে এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন নিসচা সিলেট মহানগর সভাপতি রোটা: এম. ইকবাল হোসেন, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তা, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, প্রচার সম্পাদক আহসান হাবীব, মহিলা সম্পাদিকা রুনা সুলতানা, ফখরুল আল হাদী এবং জেলা শাখার সদস্য আব্দুর রহমান প্রমুখ।
মাগুরা
জমিয়তে ওলামায়ে ইসলামের উদ্যোগে বুরবার বিকেলে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জমিয়তের মাগুরা জেলা সভাপতি মাওলানা কাজী জাবের বিন মুহসিন তাজাল্লা এর সভাপতিত্বেৃ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল ও সদস্য সচিব হাফেজ মনিরুজ্জামান। মাওলানা ইমদাদুল্লাহ এর সঞ্চালনায় উদ্বেধনী বক্তব্য রাখেন জমিয়তের জেলা সহসভাপতি মাওলানা আমিনুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ হাবিবুর রহমান, মুফতি বখতিয়ার আহমদসহ অন্যরা।
বাঁশখালী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ৭১ এর বীর মুক্তিযোদ্ধা শহীদ ও ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালী গার্লস হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। প্রধান বক্তা ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোঃ ইমন সৈয়দ।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল। এতে আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠক চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, ন্যাশনাল হাসপাতালের ডিরেক্টর ডা. আমজাদ হোসেন, নাগরিক পার্টি বাঁশখালী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাঁশখালী উপজেলা সহ-সভাপতি মাওলানা ইয়াসিন আমিনী, মাওলানা ফয়জুল্লাহ।
চকরিয়া
চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল মগবাজারস্থ ওয়ার্ড কার্যালয় সংলগ্ন গনি মার্কেট চত্বরে সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ মার্চ) ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ডাঃ মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর পৌর মেয়র পদপ্রার্থী মো. আরিফুল কবির। তিনি বলেন, যাকাতভিত্তিক তাকওয়ার সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় মাহে রমযানের গুরুত্ব ও শিক্ষাকে কাজে লাগাতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সরিষাবাড়ী (জামালপুর)
জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ রমযান সরিষাবাড়ী আরডিএম মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাবের হোসেন বিপুলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তারিকুল ইসলাম রনি।
উক্ত অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, ৭১ এর পর নতুন করে স্বাধীন হওয়া এ বাংলাদেশে এখনো বৈষম্য পুরোপুরিভাবে দূর হয়নি। এখনো সন্ত্রাস, চাঁদাবাজি, লুটতরাজ বিরাজমান আছে। এখনো বোনেরা ধর্ষণের শিকার হচ্ছে। এ দেশকে একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত শান্তিময় দেশ হিসেবে গড়ে তুলতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করতে হবে। যারা ফ্যাসিস্ট গোষ্ঠীকে পুনর্বাসন করা জন্য চেষ্টা করছেন, তাদের হুঁশিয়ার করে বক্তারা বলেন, প্রয়োজনে আবার সংগ্রাম করব। তবুও এদেশে আর ফ্যাসিস্টকে ফিরে আসতে দিব না।
বিরামপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে ২৭ মার্চ, বৃহস্পতিবার, বিকেলে আদর্শ হাইস্কুলের হলরুমে বিরামপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এম এহসানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, বিরামপুর উপজেলা আমীর হাফিজুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিরামপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ আলম ম-ল, সিনিয়র সাংবাদিক ও বিজুল দারুল হুদা কামিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর নূরুল ইসলাম, ডাঃ নূরুল হক ও ইঞ্জিনিয়ার শাহীন প্রমুখ।
তিতাস (কুমিল্লা)
কুমিল্লার তিতাসে বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাকান্দি ইউনিয়নের মোহাম্মদিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসা মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭মার্চ) ৪টায় কলাকান্দির মোহাম্মদিয়া মাদ্রাসা মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। তিতাস উপজেলা কর্মপরিষদের সদস্য মোহাম্মদ শহীদুল বাশারের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দি উপজেলা শাখার আমীর ও কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী’র মনোনীত সম্ভাব্য পদপ্রার্থী মোঃ মনিরুজ্জামান বাহলুল।
পিরোজপুর
জেলা পুলিশের আয়োজনে প্রেসক্লাব মিলায়তনে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পিরোজপুর প্রেস ক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। পিরোজপুর প্রেস ক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান ও সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, আপনারা সব সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন, আমাদের কোন দোষ ত্রুটি দেখলে তা তুলে ধরবেন আমরা সংশোধনের চেষ্টা করব। পিরোজপুরের সাংবাদিকরা এবং আমরা পুলিশ একসাথে মিলে একটি সুন্দর পিরোজপুর গড়ে তোলার চেষ্টা করব। পিরোজপুরের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে যা দেশের অন্যান্য জেলার সাংবাদিকদের জন্য একটা উদাহরণ হতে পারে। এ সময় পুলিশ সুপার প্রেস ক্লাবকে ডিনার সেট উপহার দেন।