নবাবগঞ্জ উপজেলা (ঢাকা) সংবাদদাতা : ঢাকার দোহার পৌর সভার খারাকানদা এলাকার বাসিন্দা লেবানন প্রবাসী বানুর(৫০)পরিচয় মিলেছে। সরজমিনে জানা যায় প্রায় ১৭ বছর আগে বানু জাবীকার তাগিদে লেবানন চলে যান এই নারী। তার বাবার নাম আকোলি। রেয়াত রিক্সা চালক ছিলেন, তিনি ও মারা যান ১৫ বছর আগে। চার ভাই এর এক বোন এই বানু অবিবাহিত ছিলেন। তার পৈএিক বাড়ি ও বিক্রি হয়ে যায়।
যাওয়ার পর ২/১ বছর পরিবারের সাথে যোগাযোগ থাকলে ও পরে বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে তার তিন ভাই ও মারা যায়। জীবিত ভাই এর নাম আলমগীর সে ঢাকায় ভাড়াত রিক্সা চালাত। বোন জীবিত আছে শুনে আবেগে আপ্লুত হয়ে যায় পরক্ষণেই মুখ কালো করে বলে তাকে তো ফিরিয়ে আনার ক্ষমতা আমার নাই। ভিডিও তে বানু জানান তার কাছে বৈধ কোনো কাগজপত্র নাই। কারণ হিসাবে যুদ্ধের সময় কাগজ পএ হারিয়ে ফেলেছে। এসময় তাকে কিছুটা ভারসাম্য হীন মনে হচিছলো। তিনি লেবাননে বাংলাদেশ দূতাবাসে আশ্রয়ে আছে। তাকে দেশে ফেরানোর জন্য দূতাবাসের কর্মকর্তারা দোহার উপজেলার নূর আলমের সাথে যোগযোগ করেন। এছাড়াও দূতাবাস তার মানবিক ব্যক্তির সহায়তা কামনা করেছেন।
বানু করুন কাহীনি স্থানীয়দের মধ্যে আলোড়ন সৃষ্টি করছে। অনেকেই মানবীর সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এখন সময়ের অপেক্ষা কখন এই দুখীনি নারী দেশে ফিরে আসবে।