কিশোরগঞ্জ: সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা জেলা শাখা। সোমবার (২৪ মার্চ) উপজেলা সদরের অভিজাত একটি রেস্তোরাঁয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রটারি ও জেলা মিডিয়া বিভাগের সভাপতি সাংবাদিক শামসুল আলম সেলিম।

উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সভাপতি রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু নাঈম মো. আব্দুল্লাহ (মোমতাজ), উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম মিনহাজ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাজমুল হক প্রমুখ।

এছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।

বাঁশখালী : চট্টগ্রাম জেলার বাঁশখালী সমিতি-ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ ২০২৫, ২১ রমাদান ১৪৪৬, শনিবার বাদ আসর ঢাকার পুরানা পল্টন এলাকায় অবস্থিত পুষ্পাদাম রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাঁশখালী সমিতি-ঢাকার সভাপতি

হাবিবুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও বাঁশখালী সমিতি-ঢাকার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহামমদ শওকত উল্লাহর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ লুৎফুল মাহাদি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাঁশখালী সমিতি ঢাকার সম্মানিত উপদেষ্টা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডঃ মোহামমদ জকরিয়া, আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য সচিব খুরশেদুল আলম চৌধুরী, আবু মোহাম্মদ মহিউদ্দিন কাদেরী, প্রকৌশলী উজ্জ্বল মল্লিক, এডভোকেট এসএম আরিফ, মোঃ সেলিম, আলহাজ্ব আক্তার হোসাইন, জাকারিয়া হোসাইন, মোহামমদ শাহরিয়ার ইমন, মমতাজ উদ্দিন, হানিফ মাহমুদ, মোঃ তারেক বিন জাফর, অর্ধেন্দু বিকাশ চক্রবর্তী, জসিম উদ্দিন, আলহাজ্ব আব্দুল মালেক, এডভোকেট নুরুল্লাহ হেলাল, সজীব বড়ুয়া সাজু সহ আরও অনেকে। অধিকাংশই পরিবার পরিজন নিয়ে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে যত সদস্য মৃত্যুবরণ করেছেন সবার মাগফিরাত কামনা দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা আবু ইয়াহিয়া জাকারিয়া আল হুসাইনী।

পঞ্চগড় : গত রোববার (২৩ মার্চ) শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় পৌর সভার উদ্যোগে বাস টার্মিনাল মসজিদ প্রাঙ্গনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় পৌর সভা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারি মোঃ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান পৃষ্ঠপোষক ও জামায়াত মনোনীত পঞ্চগড়-১ আসনের প্রার্থী জেলা আমীর জননেতা মাওঃ ইকবাল হোসাইন। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় শাখার সভাপতি ও সাবেক দেবীগঞ্জ উপজেলা আমীর আবুল বাসার বসনিয়া।

প্রধান অতিথি মাওঃ ইকবাল হোসাইন বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট পতনের ফলে দীর্ঘ দিন পর আজ আমরা একসাথে মুক্ত পরিবেশে ইফতার মাহফিলে একত্রিত হতে পেরেছি। ফ্যাসিস্ট পতনোত্তর এই সময়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে একটি সমৃদ্ধ, শ্রমিকবান্ধব, ন্যায়ভিত্তিক, মানবিক বাংলাদেশ গড়ার সুযোগ ও সম্ভাবনা। সেই সুযোগ ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানোই সময়ের দাবি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের পৃষ্ঠপোষক ও পঞ্চগড় পৌরসভার আমীর মাওঃ জয়নাল আবেদীন, পৌরসভার সেক্রেটারি এ্যাড: নাসিরউদ্দীন সরকার, শ্রমিক কল্যাণ ফেডারশনের পৌর সেক্রেটারি রফিকুল ইসলাম,রিক্সা- ভ্যান শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি বকুল, পঞ্চগড় দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর প্রমুখ।

নোয়াখালী : নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ওস্থানীয় পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামী। রোববার সন্ধ্যায় আজমীরি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন এর সভাপতিত্ব করেন। ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও বিশিষ্ট সাংবাদিক বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন।অনুষ্ঠান সঞ্চালনাকরেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন, দোয়া ও মুনাজাত শেষে সকলকে ইফতার করানো হয়।এসময় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর : পবিত্র মাহে রমাদান উপলক্ষে বন্ধু প্রতিম ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখা ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর শহর শাখা।

গত রবিবার ( ২৩ মার্চ) ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি মো: ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লক্ষ্মীপুর জেলা সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা আহ্বায়ক মো: আরমান হোসেন, ছাত্র অধিকার পরিষদ জেলা সভাপতি এনামুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জেলা সভাপতি মাহমুদুল হাসান শাকিল।

অনুষ্ঠানে ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সেক্রেটারি আব্দুল আউয়াল হামদুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ ছাত্রশিবির ও অন্যান্য ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ। ইফতার মাহফিল শেষে ছাত্রসংগঠনের নেতৃবৃন্দদের ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার প্রদান করা হয়।

কলারোয়া (সাতক্ষীরা) : জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৪ মার্চ বিকাল সাড়ে চারটায় কলারোয়া সরকারি কলেজ অডিটরিয়ামে উপজেলা জামায়াতের অঙ্গসংগঠন পেশাজীবীদের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্বে করেন উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা ওমর আলী ও কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুজ্জামান।

রামগতি (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যলয়ের মাঠে রামগতি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি রামগতি রব্বানীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শামছুল হুদা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য এ আর হাফিজ উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর জেলা শাখার সহসভাপতি মাওলানা আবদুল লতিফ,রামগতি উপজেলা শাখার প্রধান অতিথি মাওলানা আবদুর রহিম, আলেকজান্ডাঅর কামিল মাদ্রাসা অধ্যক্ষ এবং মাদ্রাসা আদর্শ শিক্ষক সমিতির সভাপতি মাওলানা তৈয়ব আলী, আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন, তোহ ফায়ে আইয়ুব মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান, সভা পরিচালনা করেন রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী মুর্তুজা। এসময় কলেজ, মাদ্রাসা, হাইস্কুল এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

দেলদুয়ার (টাঙ্গাইল): বাংলাদেশ জামায়াতে ইসলামী দেলদুয়ার উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) বিকাল ৫.০০ টায় দেলদুয়ার উপজেলা অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আল মোমিন এর সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল-৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ডা. এ কে এম আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সোহেব খান। ইফতার মাহফিলে উপজেলা জামায়াতের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিশিষ্টজন, মসজিদের ইমাম, স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজ, আইনজীবী, সাংবাদিক সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

কমলগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মো. আব্দুব রব বলেছেন, ফ্যাসিবাদের শাসন আমলে আমরা আমাদের অনেক নেতাকর্মীকে হারিয়েছি। বাংলাদেশের জমিনে কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী এপর্যন্ত হাজার হাজার নেতা-কর্মীর জীবন দানের বিনিময়ে আমরা আজকের এই দিনে উপনীত হয়েছি। আমরা বাংলাদেশে অবশ্যই কুরআনের সমাজ প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ্। আমরা আমাদের নেতাকর্মীর প্রতি ফোঁটা রক্তের বদলা নিতে চাই বাংলাদেশের জমিনে ইসলাম কায়েমের মাধ্যমে। আসুন কুরআন নাজিলের মাসে কুরআনকে ধারণ করে, কুরআন অনুস্বরণের মাধ্যমে আমরা আমাদেরকে গঠন করে আমাদের নিজ নিজ এলাকাকে কুরআনের আলোকে গড়ে তুলি।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার ২৩ রমযান ধামরাইয়ের পৌর শহরের বান্দামারা এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, মিডিয়া সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক সফিক আহাম্মেদ, হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রবীন শিক্ষক ইন্তাজ বি এস সি, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মান্নান ফিরোজ, যুগ্ম সুজন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন আহাম্মেদ ভূঁইয়া শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক পারভেজ পাঠান মীর আকীব আলী প্রমুখ।

ঈদগাঁও (কক্সবাজার) ‘সত্যের পথে নির্ভীক আমরা’- স্লোগানে পথচলা ঈদগাঁও নিউজ ডট কমের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ মার্চ বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে “এলাকার সার্বিক উন্নয়নে অনলাইন সাংবাদিকতা” শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে বৃহত্তর ঈদগাঁওর সর্বপ্রথম এ অনলাইন নিউজ পোর্টাল। এবার ছিল ঈদগাঁও নিউজ ডট কমের ১৪ তম ইফতার মাহফিল। পবিত্র মাহে রমযান উপলক্ষে সম্মানিত রোজাদারদের সম্মানার্থে এ উদ্যোগ নেয়া হয়। শুরুতে আমন্ত্রিত অতিথিদের সম্ভাষণ ও স্বাগত জানান ঈদগাঁও নিউজ ডট কমের প্রকাশক ও চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।

মেহমানদের মধ্যে আলোচনায় অংশ নেন জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। তিনি সমাপ্তি ঘোষনা এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

আশাশুনি : বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আশাশুনিতে গণ অধিকার পরিষদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ মার্চ) বিকালে আশাশুনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা গণধিকার পরিষদ এ ইফতার মাহফিলের আয়োজন করে। উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ নাসিমের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ডাঃ রোকনুজ্জামান, বাইতুলমাল সম্পাদক মাওঃ শহীদুল ইসলাম, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমান,যুব অধিকার পরিষদের জেলা সেক্রেটারি আজিবুর রহমান,গন অধিকার পরিষদের সিনিয়র যুগ্ন সদস্য সচিব ইয়াসিন আরাফাত,যবদল নেতা আবু জাহিদ সোহাগ প্রমুখ।