বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা থেকে মাড়েয়া পর্যন্ত রাস্তা সংস্কার, ১০ চাকার ট্রাক চলাচল বন্ধ ও বালু উত্তোলনের অনিয়ম বন্ধ করতে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে মানববন্ধন করে স্থানীয়রা। রোববার দুপুরে উপজেলার মাঝগ্রাম বাজারে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তারা বলেন, এ রাস্তাটি দ্রুত সংস্কার করতে হবে। ট্রাক চলাচলের কারণে দ্রুত রাস্তা ভেংগে যাচ্ছে, তাই এ ১০ চাকার ট্রাকগুলো চলতে দেওয়া হবে না। মাড়েয়া আউলিয়াঘাটে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করতে হবে। বালু উত্তোলন কারীদের হুশিয়ারী দিয়ে বক্তারা বলেন, যদি বালু উত্তোলনের কারণে ব্রীজের কোনো ক্ষতি হয়, জনগণ আপনাদের ছাড় দিবে না। বক্তারা আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা ওমর ফারুক, রাব্বী সহ স্থানীয় দুই শতাধিক লোক।
গ্রাম-গঞ্জ-শহর
পঞ্চগড়ের রাস্তা অবরোধ করে মানববন্ধন
পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা থেকে মাড়েয়া পর্যন্ত রাস্তা সংস্কার, ১০ চাকার ট্রাক চলাচল বন্ধ ও বালু উত্তোলনের অনিয়ম বন্ধ করতে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে
Printed Edition