মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : মুরাদনগরে ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়া মাদক কারবারি ও সেবনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে এলাকাবাসী। মাদককে না বলি কোরআন আলোকে সমাজ গড়ি, মাদক ছাড় নামাজ ধর, কোরআনে আলোকে জীবন গড়, মাদকদ্রব্য বেচাকেনা বন্ধ কর, করতে হবে, মাদক ছাড় কর্মধর। গাঁজাখুড়ের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার ১০ এপ্রিল জুম্মা নামাজের পর কুমিল্লার মুরাদনগর উপজেলা ১০ নং যাত্রাপুর ইউনিয়ন পরিষদ সামনে ৬ নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদে ইমাম,মোয়াজিন, মুসল্লী ও সাধারণ মানুষ এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, যাত্রাপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মির্জা আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
মুরাদনগরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন
মুরাদনগরে ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়া মাদক কারবারি ও সেবনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে এলাকাবাসী। মাদককে না বলি কোরআন আলোকে সমাজ গড়ি, মাদক ছাড় নামাজ ধর,