ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে।
থানা সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল মালিকরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১ থেকে ৩১ আগস্ট ২০২৬ সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইলগুলো উদ্ধার করে।
হারানো মোবাইল উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মতিঝিল জোনের নতুন সহকারী পুলিশ কমিশনার মো. সাকিবুল আলম ভূঁইয়া এবং পল্টন মডেল থানার এএসআই ইকবাল হোসেন।
ও থানার অফিসার ইনচার্জ জনাব আরিফুল আলম এর উপস্থিতিতে উদ্ধারকৃত ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের হাতে হস্তান্তর করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গত ১৮মাসে পল্টন মডেল থানা পুলিশ প্রায় ১২০০টির বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে।
হারানো ফোন ফিরে পেয়ে আনন্দিত মালিকরা পুলিশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।