কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : জেলার কুমারখালী উপজেলার অনেকা শিক্ষা প্রতিষ্ঠানেই প্রাপ্তহিক সমাবেশ ও খেলাধূলার উপযোগী মাঠ নেই। বিশেষ করে নতুন প্রতিষ্ঠিত শিক্ষালয়গুলোর অবস্থা সবচেয়ে শোচনীয়। মাঠ না থাকায় ঐসকল প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ক্রীড়া ক্ষেত্রে সফলতা দেখাতে পারছেনা, ফলে হারিয়ে ফেলছে খেলাধূলার প্রতি আগ্রহ। আবার নিয়মিত সমসাবেশও বাস্তবায়ন করা সম্ভব হয়না অনেক প্রতিষ্ঠানে।
কুমারখালী উপজেলায় মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৫৩টি। মাদরাসা আছে ২০টি ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৪৬টি। কলেজ আছে ৯টি। এসকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নতুন প্রতিষ্ঠিত সরকারী প্রাথমিক বিদ্যালয় ও নি¤œ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসাগুলোর খেলাধূলার উপযোগী মাঠ নেই বললেই চলে। থাকলেও অত্যন্ত নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে নতুন প্রতিষ্ঠিত নি¤œ মাধ্যমিক বিদ্যালয়গুলো অপরিকল্পিত ভাবে বিলের মধ্যে ও সড়কের পাশে নিচু স্থানে হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় পড়ে। আবার অনেক শিক্ষালয়ের জমিজমা কাগজে থাকলেও বাস্তবে নেই কিংবা বিদ্যালয় ক্যাম্পাসের অনেক দুরে জমির অবস্থান। সেখানে খেলার মত মাঠের প্রশ্নই উঠেনা।
এদিকে অনেক প্রতিষ্ঠানে প্রতি বছর মাটি ভরাটের জন্য বার বার সরকারি বরাদ্ধ দেওয়া হলেও সেগুলোর কাজ হয়না, সংশ্লি¬ষ্টরা ঐসব বরাদ্ধ আত্মসাত করে থাকে. তারা বিদ্যালয়কে রেখেছে অনুন্নত করে। খোদ কুমারখালী শহরের কয়েকটি শিক্ষালয়েও নেই খেলার মাঠ। কোন কোন প্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা স্থায়ীত্বে পরিনত হয়েছে।
উপজেলার যে সকল মাধ্যমিক বিদ্যালয়ের খেলাধূলার উপযোগী মাঠ নেই সেগুলোর মধ্যে রয়েছে, জি ডি বঙ্গবাসি মাধ্যমিক বিদ্যালয়, খোরশেদ পুর মাধ্যমিক বিদ্যালয়, আতিয়ার রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শহরের তেবাড়িয়া-সেরকান্দি মাধ্যমিক বিদ্যালয়, আলাউদ্দিন নগর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নাতুড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জোতমোড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ভড়–য়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়। সমস্যায় জর্জরিত উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের উঠানের মত মাঠে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
মাদরাসাগুলোর মধ্যে রয়েছে, সদকী ইসলামিয়া দাখিল মাদরাসা, শহরের কুমারখালী ইসলামিয়া ফাযিল মাদরাসা, পাথরবাড়িয়া হিজলাকর ইসলামিয়া দাখিল মাদরাসা, দূর্গাপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, পান্টি ইসলামিয়া দাখিল মাদরাসা, খোরশেদপুর শাহ মাখদুম রহঃ ইসলামিয়া দাখিল মাদরাসা ও বিরিকয়া বালিকা ইসলামিয়া দাখিল মাদরাসা ।
প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শহরের অভেদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদকী সরকারি প্রাথমিক বিদ্যালয়, করাৎকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোতমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরই চারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌরঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগ্রাকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোমরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম।
এদিকে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ থাকলেও খেলার পরিবেশ নেই। মাঠে সাপ্তাহিক হাট-বাজার জমানো ও গাছপালা লাগানোর জন্য ছাত্র-ছাত্রীরা খেলাধূলা করতে পারেনা। শহরের জে এন মাধ্যমিক বিদ্যালয়, বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এলংগী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বর্তমানে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দূর্ভোগের শেষ নেই ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের। খেলাধূলার সামগ্রী এবং খেলাধূলার উপযোগী মাঠ না থাকার কারণে কোমলমতি শিক্ষার্থীরা ক্রীড়া ক্ষেত্রে সফলতা অর্জনে হচ্ছে ব্যর্থ। ফলে তৈরী হচ্ছে না কোন কৃতি খেলোয়ার। প্রতি বছর শীত ও গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতায় সে কারনে অনেক বিদ্যালয়ই অংশ গ্রহন করেনা।