হিলি (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার তিরমোহনী ব্রীজ সংলগ্ন এলাকায় রাবার ড্রাম স্থাপনের দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। পরিকল্পিতভাবে রাবার ড্রাম স্থাপন করা হলে কৃষি ফসল উৎপাদন ও মাছ চাষের সুযোগ পাবে এলাকার কৃষক ও মৎস জীবিরা। এটি কৃষি ও পরিবেশের জন্য উপকারী হবে। তাই এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি প্রবাহের কারণে এই এলাকার নিচু জমি প্লাবিত হয়, যা কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলে। এছাড়া, পানির প্রবাহ নিয়ন্ত্রণের অভাবে আশপাশের গ্রামগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়, যা স্থানীয়দের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।
"প্রতি বছর বর্ষায় ফসল ডুবে যায়। রাবার ড্রাম থাকলে অতিরিক্ত পানি সংরক্ষণ করতে পারবে এবং সেচের সুবিধাও পাবে।"বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কামনা করেছেন এলাকাবাসী।
বাংলাদেশ পানি উন্নযন বোর্ড বা "পাউবো"র তথ্য মতে, করতোয়া নদী মহাস্থানগড়ের কাছে রাজশাহী বিভাগ সহ রংপুর, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা জেলা উৎস দেওনাই-চাডালকাটা-যমুনেশ্বরী নদী মোহনা বাঙালি নদী দৈর্ঘ্য ১২২ কিলোমিটার (৭৬ মাইল)
করতোয়া নদী বা করতোয়া নি¤œ নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর, দিনাজপুর, বগুড়া ও গাইবান্ধা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১২২ কিলোমিটার, গড় প্রস্থ ১৪৪ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।
বন্যাপ্রবণ নদীটির প্রবাহের প্রকৃতি বারোমাসি এবং নদীতে জোয়ারভাটার প্রভাব নেই। বাংলাদেশ পানি উন্নযন বোর্ড বা "পাউবো" কর্তৃক করতোয়া নদীর প্রদত্ত পরিচিতি নম্বর (উত্তর-পশ্চিমাঞ্চলের) ১৪।