রামগতি লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরের রামগতি উপজেলা রব্বানীয়া ফাযিল ডিগ্রি মাদরাসা গৌরব ও ঐতিহ্যের ৭৮ পূর্তি উপলক্ষে ১ম ঈদ পুর্মিলনীর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মাদরাসা মিলনায়তনে বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক।
সকাল দশটা প্রথমে কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়, পরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামগতি রব্বানিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদ আহ্বায়ক মোঃ সাইফ উদ্দিন, এতে শুভেচ্ছা বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তন শিক্ষার্থী চট্টগ্রাম জজ কোর্ট এডভোকেট মোঃ মিনহাজ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ হিফজুর রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর শাহ মোহাম্মদ শফিক উল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এ আর হাফিজুল্লাহ, আলেকজান্ডার কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, উপজেলা জায়ামাতে ইসলামী আমীর মাওলানা আব্দুর রহিম, রামগতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রামগতি আছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহমাদ উল্লাহ সেলিম, বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড এর এক্সিকিউটিভ অফিসার ঢাকাস্থ রামগতি সমিতির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, রামগতি রব্বানিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা শামসুল হুদা, বড়খেরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুনির চৌধুরী শামীম, চর গাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চু, স্বপ্ন নিয়ে সামাজিক সংগঠনের চেয়ারম্যান আশরাফুল আলম হান্নান, শাহ মুহাম্মদ ফয়সাল, রামগতি রব্বানিয়া ফাজিল ডিগ্রী মাদরাসা প্রাক্তন শিক্ষার্থী পরিষদ সদস্য সচিব ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ক্রেষ্ট দিয়ে বরণ এবং ৩৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।