মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : মুরাদনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৬০০ পুরুষ ও প্রসুতি ও নারী স্বাস্থ্য, দন্ত, নাক-কান গলা, শিশু ও ফিজিওথেরাপি রোগী বিনা মুল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন।
সম্প্রতি কুমিল্লার মুরাদনগর উপজেলার কামাল্লা ইউনিয়ন কামাল্লা গ্রামের আবদুস সাত্তার সরকার ফাউন্ডেশন উদ্যোগে, ঢাকা লালবাগ ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টার চিকিৎসা এবং সমাজকর্মী ডাঃ মুহাম্মদ তফাজ্জল হোসেন পৃষ্টপোষকতা ও সার্বিক সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। কামাল্লা আলিয়া মাদ্রাসা রোড ডাঃ মুহাম্মদ তফাজ্জল হোসেন বাড়ীর প্রাঙ্গনে এই অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দিনব্যাপী ক্যাম্পে প্রায় ৬০০ দরিদ্র রোগীদের ফ্রি চিকিৎসা পরামর্শ ও ফ্রি প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
মেডিকেল ক্যাম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ট্টমা অর্থোপেডিক্স এবং স্পাইন বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ উমার মাহদী , মগবাজার আদদ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে গাইণী, অবস্টেট্রিক্স এন্ড শিশু রোগ অভিজ্ঞ ডাঃ আফসানা মিম সূচনা, ঢাকা কল্যাণপুর ইবনে সিনা কলেজ হাসপাতাল মেডিকেল অফিসার ডাঃ এবিএম আল আমিন, ঢাকা বারডেম জেনারেল হাসপাতালে মেডিসিন, হৃদরোগ ও ডায়াবেটিস চিকিৎসক ডাঃ ফাদলুল আজিম আবরার, হোমনা ইসলাম ডেন্টাল কেয়ার ডাঃ নাজরীন সুলতানা নাবিলা, ঢাকা কল্যানপুর ইবনে সিনা কলেজ হাসপাতালে মেডিক্যাল অফিসার ডাঃ সুমন সরকারসহ ৯জনের মেডিকেল টিম ও চক্ষু, মেডিসিন, প্রসুতি ও নারী স্বাস্থ্য, দন্ত, নাক-কান গলা, শিশু ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে সেবা প্রদান করেন।
ক্যাম্পে আগত রোগীরা বিনামূল্যে প্রয়োজনীয় এই সেবা পেয়ে আয়োজক ও পৃষ্টপোষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।