লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আওয়ামী লীগ নেতার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিগত ১৭ বছর আওয়ামী লীগের সাংগঠনিক সকল প্রোগ্রামে অংশ নেওয়া হারুনুর রসিদ এখন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী। এ নিয়ে দলের ঊর্ধ্বতন মহলে অভিযোগ দিয়ে কোন কাজ না হওয়ায় নেতাকর্মী মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিতর্কিত হারুন হাজিরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী। জানা যায়, হাজিরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে হারুনুর রসিদ বিগত ১৭ বছর আওয়ামী লীগের সরকারের সকল দলীয় প্রোগ্রামে অংশ গ্রহণ করেন। তার ওই সময়ের সকল অপকর্মের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন রয়েছে। ৫ আগস্ট হাসিনার পতনের পর তিনি রাতারাতি বিএনপি নেতা বনে গেছেন। সম্প্রতি বিএনপি ওয়ার্ড পর্যায়ে নেতা নির্বাচন চলছে। ওই ওয়ার্ডে তিনি এখন সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। বিষয়টি জেনে ওই ওয়ার্ডের এক বিএনপি নেতা জাহাঙ্গীর আলম তার প্রার্থীতা বাতিলের জন্য আবেদন করেন। কিন্তু বিএনপির নেতারা হারুনের সকল অপকর্ম জেনেও তার প্রার্থীতা বাতিল করেনি। এতে বিএনপির স্থানীয় নেতা কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
গ্রাম-গঞ্জ-শহর
কমলনগরে আওয়ামী লীগ নেতা বিএনপি’র সাধারণ সম্পাদক পদপ্রার্থী
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় আওয়ামী লীগ নেতার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।