শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরা জেলার ॥ শ্যামনগর উপজেলায় জলবায়ু মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। গত ২২ এপ্রিল মঙ্গলবার শ্যামনগর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইসলামিক রিলিফ বাংলাদেশে ও ইয়ুথ নেট গ্লোবালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলাটি অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নেয়া পদক্ষেপ এবং উদ্বোধনী কৌশল গুলো তুলে ধরা হয়। ইসলামিক রিলিফ বাংলাদেশর জেলা কর্মকর্তা মোঃ এরশাদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন।
এ-সময় তিনি বলেন, আমাদের শ্যামনগরকে আমরা প্লাস্টিক মুক্ত পরিচ্ছন্ন হিসেবে গড়ে তুলতে চাই। আর সেইজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা হয়তো একদিনে একবারে পেরে উঠবোনা, তবে আমাদের প্রচেষ্ঠা অব্যাহত থাকবে। আপনারা যুব সমাজ সহ সকলেই আমার সাথে থাকলে একদিন পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব শ্যামনগর গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ জাকির হোসেন, সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, ইসলামিক রিলিফ বাংলাদেশের সহকারী প্রকল্প কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ও মোঃ আছাফুর রহমান, বদরুজ্জামান, মাহাবুল আলম, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার সহ বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থার সদস্যবৃন্দ।