নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠানে যাওার পথে গুলিবর্ষণের ঘটনায় জামায়াত-সমর্থকসহ অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের মোশাকপুর এলাকায় একটি বিয়েবাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, অনুষ্ঠানে যাওয়ার পথে কয়েকজন সশস্ত্র ব্যক্তি এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। আহতরা মটর সাইকেলে অনুষ্ঠানে যাচ্ছিল।তাদের কে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। আহত একজনের অবস্থা গুরুতর। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধরা শান্ত ভিডিও ম্যান (২৫) জসিম (২৭) সাকিব সহকারী ভিডিও ম্যান(২৫) ও মাহি(২২) মারুফ (২৫)
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গুলিবর্ষণের ঘটনায় উপজেলার জিরতলী ইউনিয়নের বারইচতল গ্রামের শীর্ষ সন্ত্রাসী হারুন (৪৫) এর নেতৃত্বে ওমর (৩৮) মেজবা (৪০), রাতুল (১৯), পিচ্চি রিয়াজ যুব লীগের সন্ত্রাসী (২৩), কালু (৪০), আজিম (২৫) ও ফয়েজ (২৮)-সহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায় এবং ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।