শামসুল হুদা লিটন, কাপাসিয়া : রহমত,বরকত, মাগফিরাতের মাস মাহে রমযান। রমযান শেষে মুসলমানদের ঘরে ঘরে আসে ঈদ আনন্দ। ধনী, দরিদ্র আশরাফ, আতরাফ সবাই মিলে আনন্দের মাঝেই লুকিয়ে থাকে প্রকৃত সুখ আর ঈদ আনন্দ। এমন মানবিক মানসিকতাকে বুকে ধারণ করে অসহায় ও গরীব মানুষের পরিবারে মাঝে কিছুটা হলেও ঈদ আনন্দ ছড়িয়ে দিতে অনেকের মতো এগিয়ে এসেছে কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত দুই দিনে কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ২ হাজারের অধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরীব ও অসহায় পরিবার মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

জামায়াত নেতা সালাউদ্দিন আইউবী এই প্রতিবেদককে জানান, গত ২৬ মার্চ বিকাল ৩ ঘটিকার সময় ঈদ সামগ্রী বিতরণ করা হয় উপজেলার বারিষাব ইউনিয়নের নরসিংহপুর গ্রামে। পরে বিকাল ৪ টায় ঈদ সামগ্রী বিতরণ করা হয় বারিষাব ইউনিয়নের পূর্ব লোহাদি গ্রামে।

এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, বাড়িয়াব ইউনিয়ন আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম।