বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা পুলিশ সীমান্তবর্তী কাটরা হাট বাজারে ৪টি গোডাউনে অভিযান চালিয়ে সাড়ে তিন লক্ষ টাকা মূল্যের যৌন উত্তেজক ট্যাবলেট, সিরাপ উদ্ধার করেন।

ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা বিরামপুর উপজেলার যোতবানি ইউনিয়নের সীমান্ত এলাকা ক্যাটরাহাট বাজারে ৪টি গোডাউনে যৌন উত্তেজক টার্চ, টাইগার, পাওয়ার, আগুন নামক বিভিন্ন ব্রান্ডের বোতল, ট্যাবলেট, সিরাপ মজুদ করেন।

গোপন সংবাদে বিরামপুর থানা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মনজুরুল ইসলাম রাত সাড়ে বারোটার দিকে তাঁর দল নিয়ে ক্যাটরহাট বাজারে মুদি দোকানদার দেউল গ্রামের মৃত আহমদ আলীর ছেলে জয়নাল আবেদীন ও তার ভাই আনিসুর রহমানের গোডাউন থেকে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ বিভিন্ন ব্রান্ডের যৌন উত্তেজক ট্যাবলেট সিরাপ উদ্ধার করেন। আসামী পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।