বীরগঞ্জ সংবাদদাতা : ‎দিনাজপুরের বীরগঞ্জে (৭) বছরের শিশু কন্যাকে সঙ্গে নিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন মা ও মেয়ে।‎ সম্প্রতি বীরগঞ্জ উপজেলার দূর্লভপুর গ্রামের রতন চন্দ্র রায়ের স্ত্রী ববিতা রানী রায়(৩৫) ও তার মেয়ে তনি রানী রায় (৭) ‘গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। ‎মা ও মেয়ের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ‎স্থানীয়রা জানান, এনজিওর কিস্তির টাকা নিয়ে দুই-তিন দিন ধরে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। স্বামী রতন কোন কাজকর্ম না করে অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত, সেই টাকা জোগাড় করতে সংসারে প্রায় কলহ লেগে থাকত। ‎স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক হোসেন জানায়, সন্ধ্যার সময় মা ববিতা রানী ও তার মেয়ে তনি রানী রায়কে নিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন।