করিমগঞ্জ (কিশোরগঞ্জ ) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়কা ইউনিয়ন শাখার উদ্যোগে গত শুক্রবার স্থানীয় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের টিম প্রধান হিসাবে চিকিৎসা সেবা প্রদান করেন। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ -তাড়াইল) আসনের সম্ভাব্য প্রার্থী প্রফেসর কর্নেল (অবঃ) ডা. জেহাদ খান। টিমে অন্য চিকিৎসকদের মধ্যে ছিলেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. নাইম আল রাজিব ও ডা. শফিউল আলম। এ চিকিৎসা ক্যাম্পটি সকাল ৯টা থেকে শুরু হয়ে সারাদিন চলে। এতে পাঁচ শতাধিক নারী পুরুষ চিকিৎসা নেয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী করিমগঞ্জ উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম, জামায়াতে ইসলামী জয়কা ইউনিয়ন শাখা সহ সভাপতি ইঞ্জিনিয়ার ছাইদুর রহমান, সেক্রেটারি এরশাদুল হক, এসিস্ট্যাস্ট সেক্রেটারি মোহাম্মদ রাসেল, বায়তুল মাল সম্পাদক গাজী ফেরদাউস বাপ্পী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা সেক্রেটারি হাবিবুর রহমান ছাইদ প্রমুখ।