বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর খালিশপুর থানার সদস্য (রুকন) আবুল হাসান বুলবুল ২৩ মার্চ ভোর ৫টায় ৬১ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৩ মার্চ বাদ জোহর দেয়ানা মোল্লাপাড়া ঈদগাহ ময়দানে জানাযা শেষে তাঁকে গোয়ালখালী সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।

জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সাবেক আমীর ও ফরিদগঞ্জ উপজেলার প্রবীণ সদস্য (রুকন) এ এইচ আহমাদ উল্লাহ মিয়া ২৫ মার্চ ভোর পৌণে ৫টায় ৭১ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ২ স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৫ মার্চ বেলা আড়াইটায় আল আমিন একাডেমিতে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে।

জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর প্রবীণ সদস্য (রুকন) ও সদর উপজেলার সাবেক আমীর লুৎফর রহমান বার্ধক্যজনিত কারণে ২৫ মার্চ দুপুর ১টায় ৮১ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৫ মার্চ সন্ধ্যা ৭টায় শান্তিবাগ জামে মসজিদে প্রথম এবং রাত ৮টায় সমরাস্ত্র কারখানা মসজিদে দ্বিতীয় জানাযা শেষে তাঁকে সমরাস্ত্র কারখানা কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী: আবুল হাসান বুলবুল, এ এইচ আহমাদ উল্লাহ মিয়া ও লুৎফর রহমানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গত মঙ্গলবার শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তিনি বলেন, আবুল হাসান বুলবুল, এ এইচ আহমাদ উল্লাহ মিয়া ও লুৎফর রহমান এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের ৩ জন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তাঁরা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁদের অনেক অবদান রয়েছে। আমি তাঁদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁদেরকে ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁদের গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁদের জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁদের শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

চাঁদপুর জেলা জামায়াতের সাবেক আমীর এএইচ আহমদ উল্লা মিয়ার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আল আমি সোসাইটি ও আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ এর গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মোবারক হোসাইন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, নায়েবে আমীর এডভোকেট মোঃ মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইন, মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, মোঃ হারুন আর রশিদ ওসমানী সহ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ, ছাত্র শিবিরের চাঁদপুর জেলা সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, শহর সভাপতি মোঃ মহররম আলী। প্রেস বিজ্ঞপ্তি।