টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এস এম মিজানুর রহমান এমটি (ইপিআই)’র যোগদান পত্র প্রত্যাখ্যান করার লক্ষ্যে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। রবিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ কর্মচারী বৃন্দের ব্যানারে ছাত্র-জনতা এবং স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ কর্মীরা এই মানববন্ধন করেন। এসময় তারা বক্তব্যে জানান- দুর্নীতিবাজ, অসৎ, ঘুষখোর মাঠ কর্মচারীদের উপর নির্যাতনকারী লৌহজং হতে বিতারিত এই কর্মকর্তার যোগদান পত্র প্রত্যাখ্যান করে নতুন একজন সৎ ও ভাল কর্মকর্তা দেয়ার জন্য দাবি জানান।