ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে উপজেলা বিএনপির এক নেতার বাড়িতে অভিযান চালিয়ে ২টি দেশীয় অস্ত্র, ১১ রাউন্ড তাজা গুলি সহ বিএনপির ২ নেতা কে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার ভোররাতে উপজেলার আড়কান্দি এলাকার থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকৃকতরা হলো. ভেড়াামরা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন ও তার ভাই বিএনপি নেতা কাকন। তবে রোকনের পরিবার দাবি করেছে, উদোড় পিন্ডি বুদোর ঘাড়ে চাপেতেই ষড়যন্ত্রমূলক ভাবে প্রতিপক্ষ রাজনৈতিকরা সাজানো এই নাটক করে তাকে আটক করিয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাত ৮টা থেকেই আড়কান্দি এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শামীম আহমেদ এর ছেলে সন্ত্রাসী হিমেলের নেতৃত্বে গুলী করে স্থানীয় বিএনপি নেতা ফিরোজ আলী গুলীবিদ্ধ হয়। এসময় উভয় পক্ষ থেকে গোলাগুলী ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে। এরপরই বিএনপি নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। অগ্নিসংযোগ করে ৩টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেলে। বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরা ও এসি ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে ভোররাতে সেনাবাহিনী’র চৌকষ একটি দল অভিযান চালায় ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন’র বাড়িতে। এসময় বাড়ি তল্লাশি চালিয়ে ২টি দেশীয় অস্ত্র, তাজা গুলী উদ্ধার করে। আটক করা হয় বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন এবং তার ভাই কাকন কে। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা হয়েছে।