সলঙ্গা (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সরকারের মানবিক সহায়তা কর্মসুচীর আওতায় সিরাজগঞ্জের সলঙ্গায় ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৬ হাজার ৯০৪ টি পরিবারের জন্য চাল বরাদ্দ দেয়া হয়েছে।থানার ৬ টি ইউনিয়নের ১৬ হাজার ৯০৪ টি অসহায়,দু:স্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হবে। (২৫ মার্চ) মঙ্গলবার হতে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এ চাল বিতরণ করা হবে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,৬ টি ইউনিয়নের মধ্যে রামকৃঞপুর ইউনিয়নে ২২৭০,সলঙ্গা ইউনিয়নে ২৮৩০ টি,হাটিকুমরুল ইউনিয়নে ৩১৩৬ টি,নলকা ইউনিয়নে ৩২৩৭ টি,ঘুড়কা ইউনিয়নে ২৮৯১টি ও ধুবিল ইউনিয়নে ২৫৪০ টিসহ সর্বমোট ১৬ হাজার ৯০৪ টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে এ চাল বিতরণ শুরু হচ্ছে।