নীলফামারী সংবাদদাতা : “সোনালী আশেঁর সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেলা পাট কর্মকর্তা তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন, পাট মন্ত্রনালয়ের উপ-সচিব সাব্বির আহমদ।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক (রংপুর) সোলায়মান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সহকারী পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৭৫জন পাট চাষী অংশ নেন।