সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা : সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো: আরাফাত (৩০) নামের কৃষক নিহত হয়েছে । গত শনিবার সন্ধায় সীতাকুণ্ড পৌরসভার বটতল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি পাইভেট কারের ধাক্কায় নিহত হন তিনি। নিহত আরাফাত সীতাকুণ্ড পৌরসভার ১ নং ওয়ার্ড ইয়াকুম নগর এলাকার এলাহি বক্সের বাড়ির মো: কবির আহম্মদের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। পাহাড়ে কলার বাগান ও বিভিন্ন সবজির চাষ করতেন। বিষয়টি নিশ্চিত করে নিহতের এক আত্মীয় বলেন, পাহাড় থেকে কলা বিক্রি করতে দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হতে গিয়ে পাইভেট কারের ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয়।