পঞ্চগড় সংবাদদাতা: ৪ এপ্রিল বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় শহর শাখা এবং সদর উপজেলা শাখার আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় সদর উপজেলা আমীর মো: সফিউল আলমের সভাপতিত্বে ও শহর উপজেলা সেক্রেটারি এ্যাড. নাসিরউদ্দীন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী জেলা জামায়াতের আমীর জননেতা অধ্যাপক মাও. ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী মাও: দেলোয়ার হোসাইন। আরো উপস্থিত ছিলেন পঞ্চগড় শহর আমীর মাও. জয়নাল আবেদীন, বোদা উপজেলা আমীর মাও. মো. জাহিদুর রহমান, আটোয়ারী উপজেলা আমীর মাও. মো. ইউনুস আলী খাঁন, তেঁতুলিয়া উপজেলা আমীর মাও. মো. আব্দুল হাকীম, দেবীগঞ্জ উপজেলা আমীর মাও. মো. আব্দুল হালিম, সহকারি জেলা সেক্রেটারি মো. আশরাফুল আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও মানব সম্পদ সেক্রেটারি শাহীদ আল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাও: মো: মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাও. মুহাম্মদ অলিউল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য ও উলামা সেক্রেটারি মাও. মো. আব্দুল বাসেত, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পঞ্চগড় জেলা সভাপতি জুলফিকার রহমান ও জেলা সেক্রেটারি রাশেদ ইসলাম এবং বিডিপি পঞ্চগড় জেলা সভাপতি মোহাম্মদ মাসউদ প্রমুখ।
গ্রাম-গঞ্জ-শহর
পঞ্চগড়ে জামায়াতের ঈদ পুনর্মিলনী
৪ এপ্রিল বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় শহর শাখা এবং সদর উপজেলা শাখার আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।